দেশবরেণ্য নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। গত কয়েকদিন বার্ধক্যজনিত কারণে অসুস্থ থাকার পর শনিবার সন্ধ্যা থেকে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মেয়ে অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ।
এক ফেসবুক পোস্টে বিজরী বরকতউল্লাহ জানান, “আমার মা গুরুতর অসুস্থ অবস্থায় আইসিইউ ভেন্টিলেশনে আছেন। সবাই আমার মায়ের জন্য দোআ করবেন। আল্লাহ পরম দয়ালু, তিনি যেন আমার মায়ের কষ্ট লাঘব করেন, মাকে সুস্থ করে দেন।”
এর আগে জুলাইতে করোনা আক্রান্ত হন জিনাত বরকতউল্লাহ। সেসময় সুস্থ হয়ে উঠলেও সম্প্রতি বার্ধক্যজনিত কারণে আবারও তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। বিজরী বরকতউল্লাহর বাবা একসময়ের জনপ্রিয় প্রযোজক এবং বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাব্যবস্থাপক মো. বরকতউল্লাহ গত ৩ আগস্ট করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।